| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যালিস্টারের পর এবার এনদোয়ে, সমতায় ফিরল সুইজারল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০৮:৩৫:১৪:পূর্বাহ্ন  |  ৭৬১ বার পঠিত
অ্যালিস্টারের পর এবার এনদোয়ে, সমতায় ফিরল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরেছে সুইজারল্যান্ড। ম্যাচের ৬৭তম মিনিটে দান এনদোয়ের গোলে স্কোরলাইন হয়েছে আর্জেন্টিনা ১-১ সুইজারল্যান্ড।

এর আগে প্রথমার্ধের ১০ম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরে সুইসরা।

৬৬তম মিনিটে গ্রানিত জাকার দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এর এক মিনিট পরই সুইজারল্যান্ডের আক্রমণ থেকে এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ড তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে তারা। সমতা ফেরানোর পর এখন সেমিফাইনালের আশা ধরে রাখতে লড়ছে মুরাত ইয়াকিনের দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪