| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে অসম্মান করবেন না: রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১১:০২:৩৮:পূর্বাহ্ন  |  ১২৫৬ বার পঠিত
আমাকে অসম্মান করবেন না: রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ চলাকালে রেফারির একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন মেসি। একপর্যায়ে আঙুল উঁচিয়ে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। সরাসরি সম্প্রচারে তাদের কথোপকথনের অডিও শোনা না গেলেও লিপ রিডিংয়ের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মেসি রেফারিকে বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, দয়া করে। অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি।

ম্যাচজুড়ে ফাউল ও বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর লাল কার্ডের সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রেফারির সঙ্গে মেসির এই কথোপকথনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পুরো ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা বা ম্যাচ পরিচালনাকারী রেফারিং টিম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪