স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের আগে ইংলিশদের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও দেশটির বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ইংল্যান্ড শিরোপা জিতলে তা হবে একটি বিশেষ মুহূর্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর বছরে ইংল্যান্ডের আমেরিকার মাটিতে বিশ্বকাপ জেতার গল্পটি দারুণ হবে।
জুলিয়ানি বলেন, ইংল্যান্ড দীর্ঘদিন ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে এবং বর্তমান দলটি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। তিনি জানান, ট্রাম্পও ইংল্যান্ড দলের খোঁজ রাখছেন এবং অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসা করেছেন।
তার মতে, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো খেলোয়াড়রা ইংল্যান্ডের বড় শক্তি। দলটির ভারসাম্য ও সামর্থ্য রয়েছে বিশ্বকাপ জয়ের।
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
রিপোর্টার্স২৪/বাবি