| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোটে জিম্বাবুয়ে সফর শেষ মুস্তাফিজের, শঙ্কায় দ্য হান্ড্রেড

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৮:৫২:৩৪:পূর্বাহ্ন  |  ৬৭৮ বার পঠিত
চোটে জিম্বাবুয়ে সফর শেষ মুস্তাফিজের, শঙ্কায় দ্য হান্ড্রেড

স্পোর্টস ডেস্ক: হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চার সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হওয়ায় দ্য হান্ড্রেডের শুরু দিকের কয়েকটি ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ। পরে স্ক্যান রিপোর্টে হাঁটুর হ্যামস্ট্রিং টিয়ার ও মেনিস্কাল সমস্যার বিষয়টি ধরা পড়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, মুস্তাফিজকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন।

তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দল বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ। আগামী সপ্তাহে বার্মিংহামে গিয়ে দলের মেডিকেল বিভাগের মূল্যায়নের মধ্য দিয়ে তার খেলার সম্ভাবনা নির্ধারণ করা হবে।

বার্মিংহাম ফিনিক্সের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস জানান, মুস্তাফিজ ও বিসিবির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের অবস্থা মূল্যায়ন করেই দ্য হান্ড্রেডে তার অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের আসরে মুস্তাফিজ দলটির হয়ে খেলতে পারবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪