| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেনাল্টিতে এগিয়ে স্পেন, পিছিয়ে পড়ল ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০১:২৮:৩১:পূর্বাহ্ন  |  ১৫৫০ বার পঠিত
পেনাল্টিতে এগিয়ে স্পেন, পিছিয়ে পড়ল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।

এর আগে ২০তম মিনিটে লুকাস দিন লামিন ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। ইয়ামালকে আটকাতে গিয়ে বক্সের মধ্যে ভুল করে ফাউল করেন ফ্রান্সের এই ডিফেন্ডার।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় স্পেন। রদ্রি ও ফাবিয়ান রুইজের নেতৃত্বে আক্রমণ সাজাতে থাকে তারা। তবে পাল্টা আক্রমণে ফ্রান্সও ছিল বিপজ্জনক।

৯ মিনিটে ড্যানি ওলমোর ওপর ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়েন রাবিও। ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্পেন।

১৬ মিনিটে দারুণ আক্রমণ সাজায় ফ্রান্স। মাইকেল অলিসে ও উসমান দেম্বেলের প্রচেষ্টার পর কিলিয়ান এমবাপ্পে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত স্প্যানিশ রক্ষণ তা সামলে নেয়।

প্রথমার্ধের শুরুতে স্পেনের দাপট থাকলেও ফ্রান্স গোল শোধের লক্ষ্যে আক্রমণ বাড়িয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪