স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আশা করছেন তিনি।
এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, মেসির বিপক্ষে ফাইনাল খেলতে পারলে তা হবে তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। পাশাপাশি তিনি নিজের দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেন।
ইয়ামাল আরও বলেন, বড় মঞ্চে সেরা দলের বিপক্ষে খেলাই একজন ফুটবলারের আসল পরীক্ষা। তাই বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেনের জাতীয় দলে জায়গা পাওয়া ইয়ামাল এখন ফুটবল বিশ্বের আলোচিত তরুণ প্রতিভাদের একজন।
রিপোর্টার্স২৪/বাবি