| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির কোলে ইয়ামাল, ১৭ বছর পর ইতিহাসের মঞ্চে

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০৪:৪৫:৪৯:পূর্বাহ্ন  |  ১৩২২ বার পঠিত
মেসির কোলে ইয়ামাল, ১৭ বছর পর ইতিহাসের মঞ্চে

স্পোর্টস ডেস্ক: ২০০৭ সালের একটি ছবি এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত স্মৃতিগুলোর একটি। বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা সেই ছবিতে দেখা যায়, মাত্র ২০ বছর বয়সী লিওনেল মেসির কোলে ৫ মাসের এক শিশু—যিনি আজকের স্পেনের তারকা লামিন ইয়ামাল।

ইউনিসেফ ও কাতালুনিয়ার সংবাদপত্র ‘দিয়ারিও স্পোর্ট’-এর একটি চ্যারিটি ক্যালেন্ডার আয়োজনের অংশ হিসেবে ছবিটি তোলা হয়েছিল। লটারিতে বিজয়ী মাতারোর এক পরিবারের শিশুকে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। সেই শিশুই ছিলেন ভবিষ্যতের ফুটবল তারকা ইয়ামাল।

ছবির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, ছোট্ট শিশুটিকে কোলে নিতে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন মেসি। পরে ইয়ামালের মা শেইলা ইবানা সহযোগিতা করলে তৈরি হয় ঐতিহাসিক মুহূর্তটি।

দীর্ঘ ১৭ বছর ছবিটি গোপন রেখেছিলেন ইয়ামালের বাবা, যাতে মেসির সঙ্গে তুলনা তার ছেলের ওপর বাড়তি চাপ তৈরি না করে। ২০২৪ ইউরো কাপের সময় ছবিটি প্রকাশ্যে আসার পর তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।

কাকতালীয়ভাবে, সেই শিশুই এখন স্পেনের হয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে বড় ভূমিকা রাখছেন। ফুটবলপ্রেমীরা মজা করে বলছেন, মেসির কোলে থাকা সেই শিশুর মধ্যেই যেন ফুটবলের জাদু ছড়িয়ে গিয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪