| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০২:০৮:৩২:পূর্বাহ্ন  |  ৬১০৮৪৩ বার পঠিত
সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল উপহার দিচ্ছে। প্রথমার্ধে এখনো কোনো গোল হয়নি, তবে বলের দখল ও আক্রমণ গঠনে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

লাইভ পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচের শুরুতে বলের দখলে আর্জেন্টিনা ৬২ শতাংশ সময় নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যেখানে ইংল্যান্ডের দখল ৩৮ শতাংশ। গোলের উদ্দেশ্যে আর্জেন্টিনা দুটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি। ইংল্যান্ড একটি শট নিলেও সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। উভয় দলই একটি করে কর্নার আদায় করেছে।

শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শারীরিক লড়াই ছিল চোখে পড়ার মতো। এ পর্যন্ত আর্জেন্টিনা ১২টি এবং ইংল্যান্ড ৭টি ফাউল করেছে, যা ম্যাচটির উত্তেজনার মাত্রা স্পষ্ট করে।

ম্যাচে ইংল্যান্ড ৪-২-৩-১ ছকে খেলছে। গোলবারের নিচে আছেন জর্ডান পিকফোর্ড। রক্ষণে রয়েছেন রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি ও জেড স্পেন্স। মাঝমাঠে ডেকলান রাইস ও এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে আক্রমণভাগে দায়িত্ব পালন করছেন মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন এবং অধিনায়ক হ্যারি কেইন।

অন্যদিকে আর্জেন্টিনা খেলছে ৪-১-৩-২ ফরমেশনে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সামনে রক্ষণে আছেন নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ম্যাচটি পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রেফারি ইসমাইল এলফাথ। ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলই শুরু থেকেই সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ছে। ইংল্যান্ড ফাউল করেছে ৭ টি এন্ডারসন পেয়েছেন হলুদ কার্ড অপরদিকে আর্জেন্টিনা ফাউল করেছে ১২ টি এবং মার্টিনেজ পেয়েছেন হলুদকার্ড।  ফলে ম্যাচটি যে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তার আভাস মিলেছে প্রথম থেকেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪