| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি বাকরুদ্ধ, এই দল কখনো হাল ছাড়ে না: স্কালোনি

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০৫:৩১:৪৪:পূর্বাহ্ন  |  ১৮০৯ বার পঠিত
আমি বাকরুদ্ধ, এই দল কখনো হাল ছাড়ে না: স্কালোনি

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নাটকীয় জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন নিজের খেলোয়াড় এবং সমর্থকদের।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে এক গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে কঠিন লড়াইয়ের পর হারিয়ে শেষ চারে উঠেছিল আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমি বাকরুদ্ধ। দেশের মানুষের জন্য এটি অসাধারণ এক আনন্দের মুহূর্ত। আমি আগেও বলেছি, এই দল আমাকে প্রতিনিয়ত বিস্মিত করে। তারা কখনো হাল ছাড়ে না।

তিনি আরও বলেন, আমরা অনন্য একটি দল। এটি অহংকার নয়, বাস্তবতা। আমাদের সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাসই খেলোয়াড়দের জয়ের প্রেরণা জুগিয়েছে।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে স্কালোনি বলেন, আমরা শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেব। এই জার্সি পরে খেলতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়, আর আমার খেলোয়াড়রা সেটিই বারবার প্রমাণ করেছে।

কাতার বিশ্বকাপজয়ী এই কোচ খেলোয়াড়দের আত্মত্যাগ ও প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, এই জার্সির জন্য কোনো কিছুই জমিয়ে রাখা যায় না। দেশের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে হয়। আমার খেলোয়াড়রা আবারও দেখিয়েছে, আর্জেন্টিনার জার্সির মূল্য তারা হৃদয় দিয়ে অনুভব করে।

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তুলেছে। এখন শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪