| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের লড়াই

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০৫:৫৫:২০:পূর্বাহ্ন  |  ২৪৫০ বার পঠিত
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের লড়াই

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দুই দলই নিজ নিজ মহাদেশের সর্বশেষ শিরোপাধারী। ২০২৪ সালের ইউরো জিতে আত্মবিশ্বাসী স্পেন সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম এমন একটি ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে। ফলে ম্যাচটি শুধু বিশ্বসেরার লড়াই নয়, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই সেরা ফুটবল শক্তির শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চও হয়ে উঠছে।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। একদিকে থাকবে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা, অন্যদিকে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই মহারণের দিকেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪