| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাইনালের আগেই ধাক্কা, স্পেনের অনুশীলন বাতিল

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ০৪:০৩:১৩:পূর্বাহ্ন  |  ৩১১৭ বার পঠিত
ফাইনালের আগেই ধাক্কা, স্পেনের অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মাত্র একদিন আগে বজ্রপাতের কারণে শেষ মুহূর্তের অনুশীলনই করতে পারেনি লা রোহা।

নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) স্পেনের শেষ অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টার এবং এনডব্লিউএসএল ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ অনুশীলন কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সেশন।

তবে বৈরী আবহাওয়া স্প্যানিশদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়। বজ্রপাতের ঝুঁকির কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিল করা হয়।

অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে হয়। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং ঝুঁকি পুরোপুরি কেটে গেলে তবেই ‘অল ক্লিয়ার’ সংকেত দেওয়া হয়।

কিন্তু শনিবার সকালজুড়ে আবহাওয়ার অবস্থার উন্নতি না হওয়ায় স্পেনকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে নির্ধারিত শেষ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে লুইস দে লা ফুয়েন্তের দলকে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪