| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্সের দখলে দ্বিতীয়ার্ধ, তিন গোল শোধ করে এমবাপের রেকর্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ০৪:৩৬:৪৬:পূর্বাহ্ন  |  ২৭৪৯ বার পঠিত
ফ্রান্সের দখলে দ্বিতীয়ার্ধ, তিন গোল শোধ করে এমবাপের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও বদলি ব্র্যাডলি বারকোলার টানা তিন গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করেছে দিদিয়ের দেশমের দল।

বিরতির পর চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। আক্রমণে নামানো হয় উসমান ডেম্বেলে ও ব্র্যাডলি বারকোলাকে। রক্ষণে থিও হার্নান্দেজ ও ইব্রাহিমা কোনাতের জায়গায় নামেন লুকা দিনিয়ে ও দায়ো উপামেকানো। অন্যদিকে ইংল্যান্ডও একটি পরিবর্তন এনে মার্কাস রাশফোর্ডের বদলে মাঠে নামায় অলি ওয়াটকিনসকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৪৮ মিনিটেই তার ফল পেয়ে যায় লে ব্লুরা। মাঝমাঠে ওয়াটকিনসের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ শুরু করেন উপামেকানো। বল পেয়ে মাইকেল ওলিসে নিখুঁত থ্রু পাস বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপের উদ্দেশে। ইংল্যান্ডের রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে বল জড়িয়ে দেন জালে।

টুর্নামেন্টে নিজের দশম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন ফরাসি অধিনায়ক। পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন তিনি। একই সঙ্গে ওলিসে তুলে নেন বিশ্বকাপে নিজের ষষ্ঠ অ্যাসিস্ট, যা ১৯৭০ সালের পর এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে তাকে পেলের পাশে বসিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪