| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভাঙচুর-সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২০:১৭:২৭:অপরাহ্ন  |  ২৯৩৯ বার পঠিত
আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভাঙচুর-সংঘর্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। এরইমধ্যে ক্ষুব্ধ সমর্থকরা দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে ভাঙচুর করেছেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সবমিলিয়ে ফাইনালে ব্যর্থতায় দেশটিতে ভয়াবহ দাঙ্গা ঘটনা ঘটেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। এরপর সেখানে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

পুলিশের সদস্যদের লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভকারী কাঁচের বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরে সংঘর্ষে জড়িত কয়েকজনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪