| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তোমরাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল’ আবেগঘন বার্তা ডি মারিয়ার

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ০০:৩৯:৪৩:পূর্বাহ্ন  |  ২০৬০ বার পঠিত
‘তোমরাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল’ আবেগঘন বার্তা ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও আর্জেন্টিনা দলের প্রতি অগাধ ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, এই দল দেশের ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় লিখেছে এবং তাদের অর্জন কখনোই মুছে ফেলা যাবে না।

দি মারিয়া লেখেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, লড়াই আর আত্মত্যাগ দেখিয়েছ, তাতে আবারও পুরো জাতিকে একত্রিত করেছ।’

তিনি আরও বলেন, ‘তোমরা এখন ইতিহাসের অংশ। তোমরা কিংবদন্তি। কেউ কখনো তোমাদের কাছ থেকে এই পরিচয় কেড়ে নিতে পারবে না।’

আর্জেন্টিনা দলের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে সাবেক এই তারকা বলেন, ‘তোমরাই আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনালে ওঠা-এই কীর্তি কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না।’

বার্তার শেষে সতীর্থ ও জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে ডি মারিয়া লেখেন, ‘সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪