| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল, শেষ বাধা সরকারি অনুমোদন

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ২২:১৭:১৬:অপরাহ্ন  |  ১২৩০৩২৭ বার পঠিত
বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল, শেষ বাধা সরকারি অনুমোদন

স্টাফ রিপোর্টার: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

তবে সিরিজটি আয়োজনের আগে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম দিকে বাংলাদেশে একটি সাদা বলের সিরিজ খেলতে পারে ভারত।

সম্ভাব্য এই সফরের সূচি চূড়ান্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে আলোচনা শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সরকারের অনুমতি মিললে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটি পিছিয়ে দেওয়া হতে পারে। সেই সিরিজটি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। সিরিজটি পিছিয়ে গেলে সেপ্টেম্বরের প্রথম দিকে প্রায় দুই সপ্তাহের একটি সময়সূচি ফাঁকা হবে, যা বাংলাদেশ সফরের জন্য ব্যবহার করা যেতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য সিরিজের জন্য সেপ্টেম্বরের শুরুতে নিজেদের ভেন্যুগুলো ফাঁকা রেখেছে বিসিবি। অন্যদিকে বিসিসিআই চায় ঢাকা ও চট্টগ্রামে ম্যাচ আয়োজন করতে। বিসিবিও তিনটি টি-টোয়েন্টি এক ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজনের পক্ষে। তবে প্রয়োজন হলে এক ভেন্যুতেও পুরো সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে আফগানিস্তান সিরিজের সূচি এবং ভারত সরকারের অনুমোদন এই দুটি বিষয়ই এখন সফরটি বাস্তবায়নের প্রধান শর্ত।

ভারতীয় বোর্ডের একটি সূত্রের দাবি, অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বিসিসিআই। সেই ভাবনা থেকেই বাংলাদেশ সফর আয়োজনের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪