| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২০:৫৭:১৮:অপরাহ্ন  |  ২৫০ বার পঠিত
মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। মিরপুরে বাংলাদেশ এইচপিকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। বল বাকি ছিল ৭৫টি। এ জয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮৯ রানের জয় পায় বাংলাদেশ।

মিরপুরে ১২০ বলে ১০৬ রান লক্ষ্যটা চাইলে দেখেশুনেই তাড়া করতে পারত বাংলাদেশ এইচপি। তবে না, রান তাড়া করতে নেমে তাণ্ডব শুরু করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও জিশান আলম। 

জাওয়াদ ৮ বলে ২৩ রানের ইনিংস খেলে ফিরলেও অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন জিশান। ওপেনার তুলে নিয়েছেন ফিফটিও। ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচটি শেষ করেছেন নিজের স্টাইলে। জয় নিশ্চিত করেছেন ছক্কা হাঁকিয়ে।

এর আগে জয়ের কাজটা অর্ধেক সেরে রাখেন বোলাররা। প্রতিপক্ষকে আজ প্রথম ম্যাচের মতো অলআউট করতে না পারলেও রানরেট চেপে ধরেন আবু হায়দার রনি-রুবেলরা। ১০৫ রানের বেশি করতে দেননি তারা। মালয়েশিয়ার ৪ উইকেটের ২টি নেন বাঁহাতি পেসার রনি। বাকি দুটি ভাগাভাগি করেন রুবেল-রাকিবুল।

আগামী ১২ আগস্ট বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪