| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবার শেষকৃত্য শেষে পরিবারকে আরও সময় দিতে যুক্তরাষ্ট্রে ফেরা পেছালেন মেসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৮:৫০:৩৬:অপরাহ্ন  |  ৬০৬ বার পঠিত
বাবার শেষকৃত্য শেষে পরিবারকে আরও সময় দিতে যুক্তরাষ্ট্রে ফেরা পেছালেন মেসি

স্পোর্টস ডেস্ক: পারিবারিক শোকের পর পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি নিউমোনিয়া ও দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা জোর্খে মেসি। আর্জেন্টিনার রোজারিওর কাছে পেরেস শহরের এল প্রাডো কবরস্থানে একান্ত ব্যক্তিগত এক অনুষ্ঠানে তাঁকে শেষ বিদায় জানানো হয়।

শনিবার রাতে আর্জেন্টিনায় পৌঁছানোর পর থেকে রবিবার দুপুর পর্যন্ত কবরস্থানেই সময় কাটান মেসি। পরবর্তীতে রোজারিওর ফুনেসে নিজেদের বাসভবনে যান তিনি। ফুটবল বিশ্বের তারকা হওয়া সত্ত্বেও পুরো অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার সকালেই মেসির বিমান যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার গুঞ্জন থাকলেও পরিবারকে আরও সময় দেওয়ার জন্য সেটিকে খালিই ফেরত পাঠানো হয়। বর্তমানে পরিবারের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন তিনি। ফলে ইন্টার মায়ামির হয়ে তাঁর মাঠে ফেরার বিষয়টি সাময়িকভাবে পিছিয়ে গেল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪