| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডারউইন টেস্ট

জয়ের স্বপ্ন নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১৫:২৯:৩৫:অপরাহ্ন  |  ২১৭ বার পঠিত
জয়ের স্বপ্ন নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টানা দুই দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩৭ রানের মধ্যে দুই অজি ওপেনারকে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। ট্রাভিস হেড ১৭ ও রানের খাতা খোলার আগেই আউট হন জ্যাক ওয়েদারল্যান্ড।

এরপর মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন স্টিভেন স্মিথ। তবে দলীয় ৭৩ রানে ৫৯ বলে ৩১ রান করে আউট হন লেবুশানে। তাকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। 

এরপর ক্রিজে আসা ক্যামেরুন গ্রিনকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন স্মিথ। এরপর বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৪৪ রান করে আউট হন স্মিথ। 

স্মিথের বিদায়ের পর অ্যালেক্স ক্যারিকে নিয়ে দিনের বাকী সময় শেষ করেন গ্রিন। ক্যারি ৫০ বলে ১৯ ও গ্রিন ৮৬ বলে ৪৩ রানে অপরাজিত আছেন। 

এর আগে টাইগার পেসারদের তোপে নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ৪২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতেই প্রথম ইনিংসে ২২৮ রানের লিড পায় টাইগাররা।   


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪