| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৩:৩৫:৪৩:অপরাহ্ন  |  ৫২৩ বার পঠিত
এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্যের উদাহরণ হিসেবে দেখছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান খাজা।

তিনি লিখেছেন, বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য একটি দেশ। অনেক সম্মান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় সাফল্য। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪