| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৩:২৪:৫৪:অপরাহ্ন  |  ৫৫ বার পঠিত
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে নারীদের এশিয়া কাপ এবং এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। ঊরুর চোটের কারণে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফারিহা। তার বদলে দলে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন।

২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার এমআরআই করানোর পর ঊরুতে গ্রেড টু টিয়ার ধরা পড়ে। চোট থেকে সেরে উঠতে ৪-৬ সপ্তাহ লাগবে তৃষ্ণার। ফলে এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না ফারিহা ইসলাম তৃষ্ণার। দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ এই বাঁহাতি পেসার। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন।

ফারিহার বদলি হিসেবে ডাক পাওয়া ফারজানা ১৭ বছর বয়সী ডানহাতি পেসার। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ফারজানা ইয়াসমিনের। ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ফারজানা। এবার মূল দলে খেলার অপেক্ষা।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৬ এবং ৮ আগস্ট যথাক্রমে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলার মেয়েরা। দুবাইয়ে এশিয়া কাপ শেষ করেই জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে চলে যাবে বাংলাদেশ দল।

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা ইয়াসমিন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪