| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১২:৫৯:২৪:অপরাহ্ন  |  ৯৭৭ বার পঠিত
ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।

তিনি বলেন, সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি। তাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান তিনি। 

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আইডিয়া ফেস্ট-২০২৫ ফাইনাল পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইডিয়া ফেস্ট-২০২৫-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরো সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।

তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকটের সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে বলেও জানান রহুল কবীর রিজভী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪