রিপোর্টার্স২৪ ডেস্ক: হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) হুথিরা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে। এই হামলায় দুজন বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। আরও বহু আহত হন। এ ঘটনায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম