| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন নির্যাতনকারীকে মারধর: দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ১৯:১২:১০:অপরাহ্ন  |  ৮৯৬ বার পঠিত
যৌন নির্যাতনকারীকে মারধর: দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তিনি হলেন ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

পুলিশ জানায়, এর আগে ওই ঘটনায় আজ (১৪ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে মারধরকারী যুবককে আটক করা হয়।

জানা যায়, গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন মারধরের শিকার শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮)। এ নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন। সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়।

ভাইরাল ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে বয়স্ক ব্যক্তিটিকে চড়থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। খালিদ হাসান (৩৫) নামের এই যুবককেই আটক করেছে পুলিশ। খালিদ হাসান পেশায় একটি প্রাইভেট কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার।

ভিডিওতে কয়েকজন পুলিশ সদস্যকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একজন ছিলেন ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘আজ সকালে তাকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের বিষয়ে বলেন, ‘এএসআই আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থলে তার দায়িত্ব ছিল। আর পুলিশের বাকি দুজন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সদস্য। তাদের ব্যাপারে কিছু জানি না।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪