নারায়ণগঞ্জ প্রতিনিধি: মিথ্যাকে পরাজিত করে সত্য এবং অন্যায়কে অতিক্রম করে ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, “আমরা এখানে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য নয়, আনন্দ-উৎসব করার জন্য। তবে বিজয়া ও শারদীয় উৎসব কেন পালন করি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে চিরন্তন একটি দ্বন্দ্ব চলছে, সেটি হলো সুর ও অসুরের দ্বন্দ্ব, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব। প্রাচীনকাল থেকেই সম্ভবত এই দ্বন্দ্ব ছিল। যে কারণেই আমরা বিজয়া ও শারদীয় পূজার জন্য উপস্থিত হই।”
তিনি বলেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, পাশাপাশি এই পূজা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং সেই শিক্ষা হলো মিথ্যাকে অতিক্রম করে করে সত্য প্রতিষ্ঠা করা, অন্যায়কে অতিক্রম করে ন্যায় প্রতিষ্ঠা করা। এবং মানুষ যাদের ওপর জুলুম করা হয়, তাদেরকে রক্ষা করে সত্যের পথে সুর করা। এবিষয়ে গুলোর দিকে যদি দৃষ্টি রাখি, তাহলে আমনা বিশ্বাস করবো যে আমাদের এই দ আয়োজন সফল।
দুর্গাদেবীর বিভিন্ন নাম ও প্রতীকের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেবীর অপর নাম মহিষাসুরমর্দিনী। এই নামের মধ্য দিয়ে অন্যায় ও অসুরকে দমন করে সুরকে প্রতিষ্ঠা করা হয়। এবং দেবীর অপর একটি নাম জানি দশভুজা, তার প্রতিটি অস্ত্রের মাধ্যমে এই পৃথিবী থেকে অন্যায়কে বিতাড়িত করে ন্যায় প্রতিষ্ঠা করে। দুর্গাপূজা থেকে এই শিক্ষা যদি নিতে না পারি তাহলে, এই আনন্দ-উৎসব সফল হবে না।
মন্ত্রী বলেন, গত বছরও তিনি পূজার শুরুর দিনে এখানে এসেছিলেন। এবারও এসেছেন। চাঁদের অবস্থান ও গণনার ওপর নির্ভর করে এবারের পূজায় আনন্দ-উৎসব করার জন্য এক দিন বেশি পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব