| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১১:০৭:৪৮:পূর্বাহ্ন  |  ১১৫০ বার পঠিত
সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখা এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অথবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবছর পতাকা পেয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

এর আগে সাভার সেনানিবাসের পৌঁছে সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪