| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৩:৪৭:০১:অপরাহ্ন  |  ১০৬৮ বার পঠিত
১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে।  এ সময় তিনি আরও বলেন. ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে। 

সোমবার সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে। 

তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাতে কারো গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারো চাকরি থাকবে না।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪