| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:৪০:১০:অপরাহ্ন  |  ১০৬ বার পঠিত
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অত্যন্ত বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতেও সন্তুষ্টি প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪