| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লা লিগার সূচি প্রকাশ, জানা গেল এল ক্লাসিকোর তারিখ

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ০৩:০৯:৪১:পূর্বাহ্ন  |  ৪২২৩৫৬০ বার পঠিত
লা লিগার সূচি প্রকাশ, জানা গেল এল ক্লাসিকোর তারিখ
ছবির ক্যাপশন: লা লিগার সূচি প্রকাশ, জানা গেল এল ক্লাসিকোর তারিখ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই মুখোমুখি লড়াইয়ের তারিখও।

আগামী ১৭ আগস্ট লিগের নতুন মৌসুম শুরু হবে। প্রথম দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সা অ্যাওয়ে ম্যাচ খেলবে ম্যালোরকার বিপক্ষে। অপরদিকে, নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ এদিন মোকাবিলা করবে এসপানিওলের। মৌসুমের প্রথম ক্লাসিকো হবে চলতি বছরের ২৬ অক্টোবর। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দ্বিতীয় ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ মে। সেবার বার্সার ঐতিহ্যবাহী মাঠ ক্যাম্প ন্যু’তে রিয়ালকে আতিথ্য দেবে কাতালানরা।

উল্লেখ্য, মৌসুমের শেষ ম্যাচ ডে ২৪ মে, ২০২৬। লিগের পূর্ণাঙ্গ সূচি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪