| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:৪৩:১৮:অপরাহ্ন  |  ১২২২৩ বার পঠিত
খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামীসহ বিভিন্ন রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে এসে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হওয়ায় পরিবহন মালিকরা নিজেরা মিলেই বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত স্থগিত রয়েছে। অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪