| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামীলীগের ৯ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২২১৫৭৯ বার পঠিত
বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামীলীগের  ৯ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সাবেক এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি ও একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের মোট নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন-  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন (৭০), পল্লবী থানা যুবলীগের সহ-সভাপতি কাজী মো. সারোয়ার জাহান মিঠু (৪২), যাত্রাবাড়ী ৬৩ নং সাবেক ওয়ার্ড কমিশনার মো. শফিকুল ইসলাম দিলু (৭২),  শাহ-আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫), রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (৭২), বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. এমরান গোলদার (৪৫), ছাত্রলীগের ৬২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ইন্দিরা রোড থেকে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল  চারটার দিকে বংশাল এলাকা থেকে  কাজী মো. সারোয়ার জাহান মিঠুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের  আরেকটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

আরও জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মো. শফিকুল ইসলাম দিলুকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। একই দিন সকাল ১০টায় মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে মোহাম্মদ তাজ উদ্দিন, দুপুর পোনে দুইটার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে মো. এমরান গোলদার, রাত ১০টার দিকে ভিকারুন্নেসা স্কুলের সামনে থেকে ইসমাইল হোসেন প্রধানীয়া,  রাত ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু, মঙ্গলবার (৬ মে) রাত পোনে দুইটার দিকে গাবতলী থেকে মো. মোখলেছুর রহমান ও রাত সোয়া দুইটার দিকে দারুসসালামের শিমুলতলা আবাসিক এলাকা থেকে অরিত্র নন্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪