| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতসকালে সিরাজগঞ্জে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ২১:৪৬:০৬:অপরাহ্ন  |  ২৮৩৩৪৫৯ বার পঠিত
সাতসকালে সিরাজগঞ্জে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
ছবির ক্যাপশন: সাতসকালে সিরাজগঞ্জে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া শিখা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার আব্দুল মান্নান সিকদার ও তার ছেলে জুয়েল সিকদার।

স্থানীয়রা জানায়, অটোভ্যান দুজন যাত্রী নিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪