| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি বিপ্লবের ফের ৫ দিনের রিমান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৪:১৬:৩৮:পূর্বাহ্ন  |  ২৩৯৪৬৭৬ বার পঠিত
সাবেক এমপি বিপ্লবের ফের ৫ দিনের রিমান্ড
ছবির ক্যাপশন: সাবেক এমপি বিপ্লবের ফের ৫ দিনের রিমান্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি:  জুলাই - আগষ্টের আন্দোলনে দিনমজুর সজল মোল্লা ৩০ হত্যা মামলায় মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

জেলা পাবলিক প্রসিকিউটর মো. হালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার ১১ জুলাই সকালে সাত দিনের রিমান্ড শেষে তাকে তাকে মুন্সিগঞ্জ আমলী আদালত-১  পুলিশের আট দিনের রিমান্ড আবেদন করেন। এরপর বিচারক নুসরাত শারমিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরআগে গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরী পাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম সাবেক এই এমপি  ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। 

পরে ৪ জুলাই তাকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে তাকে রিমান্ডে আনা হয়।প্রসঙ্গত : গত বছরের ৪ আগষ্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪