| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিটনের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৫:৩৭:১৫:অপরাহ্ন  |  ১৯২০৬২০ বার পঠিত
লিটনের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: দুই ওপেনারকে শুরুতেই হারিয়ে যখন বিপদে বাংলাদেশ, তখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লিটন দাস। তাকে দারুণ সঙ্গ দেন শামীম হোসেন পাটোয়ারী। এই দুই ব্যাটারের দৃঢ়তায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে সফরকারীরা। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন অধিনায়ক লিটন দাস, মাত্র ৫০ বলে ৫ ছক্কা ও ১ চারে করেন ৭৬ রান। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার প্রথম ফিফটি এবং মোট ১২তম অর্ধশতক।

ইনিংসের প্রথম ওভারে রান না করেই বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় ওভারে ৮ বলে ৫ রান করে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় স্কোর তখন মাত্র ৭ রান।

দুর্দশার মধ্যে হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ধীরে ধীরে গড়েন প্রতিরোধ, দলকে নিয়ে যান শক্ত ভিতের দিকে। তবে দলীয় ৭৬ রানে হৃদয় ২৫ বলে ৩১ রান করে ফিরলে ভাঙে জুটি। তার বিদায়ের দুই বল পরই মাত্র ১ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

হৃদয়ের বিদায়ের পর লিটন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ১৩ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি, যা ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম অর্ধশতক। তবে ইনিংস শেষ করতে পারেননি টাইগার অধিনায়ক। ইনিংসের ১১ বল বাকি থাকতে আউট হন ৫০ বলে ৭৬ রান করে।

অন্যদিকে, শামীম পাটোয়ারী ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত। ইনিংসের শেষদিকে তিনি রানআউট হন।

মোহাম্মদ সাইফউদ্দিন ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। জাকের আলী শেষ ওভারে রানআউট হন, তার সংগ্রহ ২ বলে ৩ রান।

বল হাতে বিনুরা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল, নিয়েছেন ৩ উইকেট। মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা একটি করে উইকেট শিকার করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪