| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৯:৫১:৩৫:পূর্বাহ্ন  |  ২৩৮৬১০০ বার পঠিত
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক পার্টি, মাদারীপুর জেলা শাখা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জে আমাদের দলের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তা গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, “জাতীয় নাগরীক পার্টি সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আমাদের উপর হামলা চালানো হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।”

বিক্ষোভে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা নানা স্লোগান দিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪