| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে কারখানা কর্মকর্তা খুন, তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৯:৫৪:২০:পূর্বাহ্ন  |  ২৩৭৪১৭২ বার পঠিত
গাজীপুরে কারখানা কর্মকর্তা খুন, তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: গাজীপুরে কারখানা কর্মকর্তা খুন, তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (কাপাসিয়া): গাজীপুরের কোনাবাড়িতে কারখানা কর্মকর্তা রফিকুল ইসলামকে খুন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ নিহতের তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ (মধ্যপাড়া) এলাকার আতাউর মার্কেট এলাকার ৫তলা ভবনের একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।

রোববার (২০ জুলাই) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রফিকুল ইসলাম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। সে ওই ফ্ল্যাটের চতুর্থ তলায় ভাড়া থেকে আমবাগ এলাকার গাজীপুর ফিড মিল লিমিটেড কারখানায় চাকরী করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বেলা ১১টার দিকে রফিকুলের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। পরে নিহতের সহকর্মী রুবেল রানাকে বিষয়টি জানায় রফিকুলের ছেলে। অফিস থেকেও চেষ্টা করে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তার খোঁজ নেওয়ার জন্য অফিস থেকে দুই কর্মচারীকে বাসায় পাঠানো হয়। তারা বাসায় গিয়ে দরজায় তালাবদ্ধ দেখতে পান। দুপুরে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে খাটের উপর রফিকুল ইসলামের রক্তাক্ত লাশ দেখতে পান। রফিকুল ইসলামের ঘরের বিভিন্ন জিনিস পত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে নিহতের লাশ উদ্ধার করে।


নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের ঘটনাকে পরিকল্পিত বলে দাবী করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু নাসের আল-আমিন বলেন, নিহতের লাশ খাটের উপর পড়েছিল। তার মাথায় ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪