বগুড়া প্রতিনিধি : আজ ২১ জুলাই সোমবার সকাল এগারোটার সময় বগুড়া জেলার কাহালু উপজেলার কাশিমালা এলাকায় বাগদাদ,পাক বাগদাদ,ওয়ান ফুড সহ বিভিন্ন বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ওয়ান ফুড বেকারিতে মোড়কজাত বিধি লংঘন করা, বিভিন্ন পণ্যে অগ্রিম তারিখ (২৪/০৭/২৫) ব্যবহার করা ছাড়াও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও জীবনের জন্য হুমকিস্বরুপ।এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ১৫ দিন সময়ের মধ্যে দিক-নির্দেশনা পালনের নির্দেশ দেয়া হয়।জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন