| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৬:২৬:২০:পূর্বাহ্ন  |  ২৭৯৭২০৫ বার পঠিত
বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি : 
বগুড়ার শিবগঞ্জে দুই যুগ আগে কৃষক আনোয়ারুল ইসলাম হত্যা মামলায় আজিজুর রহমান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১ জুন শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামি আজিজুর রহমান। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার নানা সময়ে আসামি জামিনে থাকলেও শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।
মামলার ১৬ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন। এ জরিমানার মধ্যে ৯০ হাজার টাকা নিহতের পরিবারকে এবং ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিন পর এই রায়ে ভুক্তভোগী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করেন তিনি। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪