| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমকামিতায় জড়ানোর দায়ে ডুয়েটের ৫ শিক্ষার্থী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৫:৪৭:৪৮:পূর্বাহ্ন  |  ২৩৬৫২৬৬ বার পঠিত
সমকামিতায় জড়ানোর দায়ে ডুয়েটের ৫ শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি:
সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। ডুয়েটের অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সমকামীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

এ সময় শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেছেন, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। মাত্র পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা ছয় মাস ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করে জেনেছে যে, সমকামী ৩০ থেকে ৪০ জন৷ তাদেরকে শুধু হল থেকে নয়, স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে৷ 

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্যাম্পাসে বিক্ষোভ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪