| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণ, দগ্ধ ৩

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৩:১৬:৫০:পূর্বাহ্ন  |  ২৩৬৩৭১৬ বার পঠিত
রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণ, দগ্ধ ৩
ছবির ক্যাপশন: রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণ, দগ্ধ ৩

রিপোর্টার্স ২৪ ডেস্ক: নারায়ণগঞ্জর রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) ও মো. রাব্বানী (৩৫)।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আমরা জানতে পেরেছি ক্যামিক্যাল বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণ হয়ে আমাদের এখানে দগ্ধ তিনজন এসেছেন।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে বেলালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।


রিপোর্টার্স ২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪