| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ০৬:১৬:২৭:পূর্বাহ্ন  |  ২৭৮৬৪৫১ বার পঠিত
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় স্টাডিজ গ্রুপ মিলনায়তনে ১৪৪৬ হিজরি বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ১ম সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। আলোচনা পেশ সংস্থার সম্পাদক মো. ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ১ম যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক।

এ সময় আরো বক্তব্য রাখেন সহ-সভপতি মাওলানা মো. আব্দুল খালিক, আ স ম আব্দুল মালেক, মাওলানা মো. রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, মাওলানা মো. রুহুল আমিন, মনোয়ার হোসেন পুটু, মাওলানা কাজী ফজলুল করিম রাজু, সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, মাহমুদুর রহমান, মাহফুজুল হক, মো. আরেফ বিল্লাহ বিলু, কাজী আবু বকর সিদ্দিক, মো. আব্দুল হান্নান, মো. ইসরাফিল হোসাইন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার সদস্য মো. রেজাউল হাসান রানু, মো. আব্দুল আজিজ, শেখ তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪