| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌম্য যেদিন ভালো খেলেন, দলের চেহারাই বদলে যায়

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ২৩:৫৫:৪৯:অপরাহ্ন  |  ৩৫৪৭৬৬৩ বার পঠিত
সৌম্য যেদিন ভালো খেলেন, দলের চেহারাই বদলে যায়
ছবির ক্যাপশন: সৌম্য সরকার /ফাইল ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসে থাকলেও, ব্যাটিং নিয়ে এখনও প্রশ্নবিদ্ধ বাংলাদেশ দল। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে টি-টোয়েন্টিতে স্বস্তি পাচ্ছেন না সমর্থকরাও।

সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, এই সংস্করণে শুধুমাত্র টেকনিক নয়, ব্যাটারদের মনোভাব ও ইতিবাচক অ্যাপ্রোচ-ই বড় পার্থক্য গড়ে দেয়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, “নাঈম একজন ভালো খেলোয়াড়। তবে টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার অনেক গুরুত্বপূর্ণ। সেখানে শুধু টেকনিক নয়, অ্যাপ্রোচটাও বড় ব্যাপার। যেমন শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ করেছিল, আমাদের অন্তত ৬০ রানের মতো তুলতে হতো প্রথম ৬ ওভারে।”

তিনি মনে করিয়ে দেন, শুরুটা ভালো না হলে প্রতিপক্ষ বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, “ব্যাটারদের সাহসী হতে হবে। না হলে প্রতিপক্ষ বোলাররা চাপ সৃষ্টি করবে। নাইম শেখ ভালো ব্যাটার, ঘরোয়া ক্রিকেটেও দারুণ করেছে। কিন্তু ও যদি অ্যাপ্রোচ বদলায়, তাহলে আন্তর্জাতিক পর্যায়েও আরও ভালো করতে পারবে।”

এ সময় সৌম্য সরকার প্রসঙ্গেও কথা বলেন আকরাম খান। তার মতে, সৌম্যর ব্যাটিং ফর্ম দলের ওপর বড় প্রভাব ফেলে।

“সৌম্যও অনেক ভালো খেলোয়াড়। অনেকটা লিটনের মতো— যেদিন ভালো খেলে, সেদিন দুর্দান্ত খেলে। হয়তো ও অনেক সময় শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন চালিয়ে খেলতে পারে, সেদিন পুরো দলের চেহারাই বদলে যায়।”



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪