| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিএল টি-টোয়েন্টিতে চমক দেখাতে প্রস্তুত ক্রিকেটাররা

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ২৩:৫৬:৪৮:অপরাহ্ন  |  ৩৫৪৭৬৬৮ বার পঠিত
এনসিএল টি-টোয়েন্টিতে চমক দেখাতে প্রস্তুত ক্রিকেটাররা
ছবির ক্যাপশন: এনসিএল টি-টোয়েন্টিতে চমক দেখাতে প্রস্তুত ক্রিকেটাররা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ক্রিকেটের পাশাপাশি এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এর টি-টোয়েন্টি সংস্করণ। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

গত বছর প্রথমবারের মতো আয়োজন করা হয় এই টুর্নামেন্ট, যার সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল সিলেটে। উত্তেজনাপূর্ণ খেলা আর ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্সে ভক্তদের মন জয় করে নেয় এনসিএল টি-টোয়েন্টি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, “গতবার কম সময়ের মধ্যে আয়োজন হয়েছিল। এবার আমরা পরিকল্পনা করে এগোচ্ছি। তিনটি ভেন্যুর কথা বলা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির গ্রাউন্ডস কমিটির হাতে।”

এদিকে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম চারটি ভেন্যু প্রস্তুতের কথা জানিয়েছেন। সেগুলো হলো—রাজশাহী, সিলেট, বগুড়া ও খুলনা। তবে ঢাকা ও চট্টগ্রাম এই তালিকায় নেই।

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে অংশ নিয়েছিল ৮ বিভাগীয় দল, এবারও একই কাঠামোতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। উল্লেখযোগ্যভাবে, এই আসরটি আইসিসি থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

বিপিএলের আগে এটি স্থানীয় ক্রিকেটারদের জন্য দারুণ এক প্রস্তুতির মঞ্চ, যেখানে ভালো পারফরম্যান্স করলে খুলে যেতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগের দ্বার।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪