| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৯:১২:৪৬:পূর্বাহ্ন  |  ১৮৮১৭৫৩ বার পঠিত
তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়

রিপোর্টার্স২৪ ডেস্ক :
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যাক্তি। গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাঁকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি ধরেননি। তাঁর বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪