| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৫:৫০:০৩:পূর্বাহ্ন  |  ২৩৫৪৯২০ বার পঠিত
মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল হুমায়রার কবরে ফুলের শ্রদ্ধা জানান।

১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তারা কবর জিয়ারত করেন ও হুমায়রার বাবা-মার সঙ্গে কথা বলেন।  

এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও হুমায়রার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল। 

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের শিক্ষার্থী মেহরিন আফরিন হুমায়রার মৃত্যু হয়। পরদিন গ্রামের বাড়ি সখিপুরে তাকে দাফন করা হয়। সূত্র: বাসস



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪