| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন কোটি টাকার বিল তুলতে গিয়ে আটক দুই শিক্ষার্থী মুচলেকায় ছাড়া পেলেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১৬:৫৫:৩৬:অপরাহ্ন  |  ১৬৬০১৩৭ বার পঠিত
তিন কোটি টাকার বিল তুলতে গিয়ে আটক দুই শিক্ষার্থী মুচলেকায় ছাড়া পেলেন


রিপোর্টার্স ডেস্ক : ঝালকাঠিতে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেট শাওন খানের বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে মুচলেকা দিয়ে ছাড়া পান।


তারা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম (২৪) ও বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী (২৫)। এলজিইডি কর্তৃপক্ষের কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে সদর থানা থেকে লিখিত অঙ্গীকার দিয়ে ছাড়া পেয়েছেন তারা। 



এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি ও বরিশালের সমন্বয়ক, যুবদল, এনসিপি নেতৃবৃন্দ এবং  নলছিটি উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।  



জানা যায়, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেট শাওন খানের তিন কোটির টাকার ব্রিজ ও সড়কে কাজের চূড়ান্ত বিল তুলতে গেলে ঝালকাঠি এলজিইডি সিনিয়র প্রকৌশলীর রুমে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হলে সেখানে থাকা বিএনপিপন্থী ঠিকাদারদের সঙ্গে তাদের হট্টগোল বাধে। খবর পেয়ে পুলিশ তাদের সদর থানায় নিয়ে যায়। এরপর এলজিইডিতে আসা ঠিক হয়নি বলে সবার কাছে স্বীকার করেন তারা। ওসির রুমে সাদা কাগজে ‘তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে’ মর্মে একটি লিখিত কাগজে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক, বিএনপি, যুবদলের কয়েকজন স্বাক্ষর করেন।



আরও জানা গেছে, বিল তুলতে গত দুই মাস ধরে নলছিটি উপজেলা প্রকৌশলীকে চাপ প্রয়োগ করে আসছিলেন তারা । এক পর্যায়ে তারা উপজেলা প্রকৌশলীকে বিল ছাড়ানোর জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর।



এই প্রকৌশলী বলেন, ‘ঘুষ নিয়ে অন্যের ঠিকাদারি বিল না ছাড়ায় তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় দপ্তরে অনিয়মের অভিযোগ দেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ২টায় তারা ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে বিল না দেওয়ার কৈফিয়ত চান। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত বিএনপিপন্থী ঠিকাদাররা দুই সমন্বয়ককে আমির হোসেন আমুর স্টাফ শাওনের বিল ছাড়াতে আসার অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করেন।


এদিকে ওই দুই ছাত্র সাংবাদিকদের বলেন, নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীরের ঘুষ ও দুর্নীতির বিষয়ে আমরা নির্বাহী প্রকৌশলীকে জানাতে গিয়েছিলাম।



এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায় এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা তাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করেছেন।




রিপোর্টার্স ২৪/এমআ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪