বগুড়া প্রতিনিধি : শিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, রাজশাহী-রংপুর বিভাগ এর উদ্যোগে বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবিরের সভাপতিত্বে বগুড়ায় অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন।
শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম, জেলা স্কুল, বগুড়া-তে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন- ঐক্য পরিশোধ কেন্দ্রীয় কমিটির আহবায়ক তপন কুমার মন্ডল, শাহিনুর আলামিন, মোছা: শাহিনুর আকতার, মো: আনিছুর রহমান, মোছা: সাবেরা বেগম, অজিত পাল।নুর আলম, জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি উজ্জল হোসেন, সাধারন সম্পাদক মামুনুর রশীদ সহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেত্রীবৃন্দ।
আয়োজকরা জানান, ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।দাবিসমূহ:-১. সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড।২. শতভাগ বিভাগীয় পদোন্নতি।৩. উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।সম্মেলনে বক্তারা বলেন, “শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।”অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বগুড়া সাধারণ সম্পাদক মোতারফ হোসেন টুটুল