| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থী নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ২১:৩২:৫১:অপরাহ্ন  |  ১৬৫৭৫৩২ বার পঠিত
শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থী নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিলেন। নিহত তাওহিদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাঝডাইল এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।

শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে শীতলক্ষ্যা সেতুর ওপর দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সজোরে ধাক্কা খান তাওহিদ। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে বন্ধু সাইদুর রহমান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাইদুর রহমান বলেন, আমরা বিকালে ঘুরতে বের হয়েছিলাম। শীতলক্ষ্যা ব্রিজে ওঠার পর বিজয় মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪