| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৩দিনব্যাপি জুলাই আগস্টের চিত্র ও ভিভিও প্রদর্শনীর উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ০৯:৪৯:১১:পূর্বাহ্ন  |  ১৬৫৯৮০১ বার পঠিত
বগুড়ায় ৩দিনব্যাপি জুলাই আগস্টের চিত্র ও ভিভিও প্রদর্শনীর উদ্বোধন

বগুড়া প্রতিনিধি :
৩৬ জুলাই স্মরণে বগুড়ায় ৩দিনব্যাপি বগুড়া প্রেসক্লাবের আয়োজনে চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ৩আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব নতুন ভবনে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। 

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক আবু সাঈদ। এতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেস দাস, প্রসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, প্রেসক্লাবের সদস্য ফজলে রাব্বি ডলার, মমিন রশিদ সাইন, বগুড়া ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও শফিকুল ইসলাম শফিক, ফেরদৌসুর রহমান। অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন মোঃ রাশেদুজ্জামান পিয়াস।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রগতি অব্যাহত এবং জুলাই আন্দোলেনের চেতনা সমন্বিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলায়ের শহীদদের আত্মত্যাগ আমাদের মূল্যায়ন করতে হবে। ফ্যাস্টিট মুক্ত নতুন দেশ গঠনে গণতান্ত্রিক সমাজব্যবস্থার আবদান রাখার সময় এসেছে। ৩৬ জুলাইয়ের স্মরণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী বৈষম্যহীন বাংলাদেশ গড়র গণঅভ্যুত্থান পুনরায় স্মরণে করার সুযোগ করেছে। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্য বগুড়া জেলায় সবচেয়ে শহীদ ও আহত হয়েছে। বগুাড়ায় নিহত সংখ্য ১৮জন ও আহত হয়েছে ৫শতাধিক। অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর সমবেদনা ও আহতদেও দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রদর্শনী ৫আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪