| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘন্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ০৪:৫০:২৪:পূর্বাহ্ন  |  ১৬৬৮৮৭৯ বার পঠিত
২৪ ঘন্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টি
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে আজ ভোররাত থেকে ঢাকায় কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

এ সময় দিনের তাপমাত্রা ২-৩ থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪