| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ০৩:৩৬:৪০:পূর্বাহ্ন  |  ২৭৬২৪১৮ বার পঠিত
সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

নৌ পুলিশের সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। গরু চুরি করে যমুনা নদীতে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে দুইজন মারা গেছে। তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে বলে শোনা যাচ্ছে।  তবে প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪